কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ১৫ মে ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

আজও ঢাকার দুই স্থানে সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজও ঢাকার দুই স্থানে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। একদিকে কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান করছেন। অন্যদিকে, ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো গুলিস্তানে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কার্যালয়ের সামনের সড়ক বন্ধ করে আন্দোলন চলছে।

কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে গতকাল বুধবার (১৪ মে) থেকেই। বিকেলে দক্ষিণ সিটি করপোরেশনের সামনে অবরোধ কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও, বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে আবারও অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

ফলে সকাল ৮টা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। কর্মজীবী মানুষ ও যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। কাকরাইল, গুলিস্তান, বঙ্গবাজার, পল্টনসহ আশপাশের এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।

সকাল ৯টা থেকে সরেজমিন পর্যবেক্ষণ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজধানীর আগারগাঁও, মহাখালী, উড়োজাহাজ ক্রসিং, বিজয় সরণি, তেজগাঁও শিল্পাঞ্চল, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, মালিবাগ, কাকরাইল মোড়, গুলিস্তান ও মতিঝিল এলাকায় কোথাও তীব্র যানজট, কোথাও আবার ছিল যানবাহনের চরম চাপ।

দীর্ঘ সময় আটকে থাকার পর অনেক যাত্রীকে বাস থেকে নেমে গন্তব্যের উদ্দেশে হেঁটে যেতে দেখা গেছে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

সকালে ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার মানেই বাড়তি চাপ। এদিন এমনিতেই সড়কে তীব্র চাপ তৈরি হয়। তার মধ্যে আজকে গুরুত্বপূর্ণ দুটি স্থানে সড়কে যানচলাচল বন্ধ। যে কারণে সড়কে সকাল থেকেই চাপ। সে চাপ অধিকাংশ স্থানে যানজট তৈরি করেছে।

তিনি বলেন, অফিসগামী যাত্রী, পরিবহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টায় বিভিন্ন পয়েন্টে ডাইভারশন করা হয়েছে। গুলিস্তান-মতিঝিল গন্তব্য হলে নীলক্ষেত নিউমার্কেট সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলামোটর-হেয়ার রোড দিয়ে ডাইভারশন করা হয়েছে। কাকরাইলের সড়ক ক্লিয়ার করতে অনুরোধ করা হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা শুনছেন না। বরং আন্দোলনকারীর সংখ্যা বাড়ছে। যানজট ভোগান্তিতে পড়া নগরবাসীকে বিকল্প সড়ক ও ডাইভারশন মেনে চলাচল অনুরোধ জানান তিনি।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি গুলিস্তান এলাকাও আংশিক অবরোধে রয়েছে। এই দুই স্থানে সড়ক বন্ধ থাকায় তার প্রভাব পড়েছে তেজগাঁওয়ের বিভিন্ন সড়কে। বাড়তি যানবাহনের চাপে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানবাহনের সারি সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্সও মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

১০

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১

নামাজরত মুসল্লির মৃত্যু

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৩

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৪

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৫

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৬

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৭

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৮

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

২০
X