কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য ফ্ল্যাট প্রকল্প নিয়ে মতামত আহ্বান

ফ্লাট। পুরোনো ছবি
ফ্লাট। পুরোনো ছবি

রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের ‘বি’ ও ‘সি’ ব্লকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য স্ব-অর্থায়নে অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) প্রতিবেদন জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বুধবার (৩০ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নের আগে মতামত নেওয়ার অংশ হিসেবে ফিজিবিলিটি স্টাডি প্রতিবেদনটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নাগরিকরা ওয়েবসাইট https://mohpw.gov.bd থেকে প্রতিবেদনটি দেখতে পারবেন।

এ বিষয়ে মতামত পাঠানো যাবে ই-মেইলে ([email protected]) অথবা সরাসরি উপসচিব, পরিকল্পনা অধিশাখা-৩, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকায়।

মন্ত্রণালয় বলছে, রাজধানীর আবাসন সংকট নিরসন এবং জনসাধারণের ক্রয়সক্ষমতার মধ্যে মানসম্পন্ন ফ্ল্যাট সরবরাহের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরা এলাকার নগর পরিকল্পনায় ভারসাম্য ও আধুনিকতা যুক্ত হবে বলেও আশাবাদ প্রকাশ করা হয়।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১০

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১১

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১২

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৩

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৪

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৬

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৭

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৮

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৯

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

২০
X