রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

জেনেভা ক্যাম্পে আবারও সংঘর্ষ, নিহত ১

জেনেভা ক্যাম্পে সংঘর্ষের চিত্র। ছবি  : সংগৃহীত
জেনেভা ক্যাম্পে সংঘর্ষের চিত্র। ছবি : সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে। গুলিবর্ষণ আর ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ সময় শাহ আলম নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা একাধিক পুলিশ সদস্য।

সোমবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানা বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছি। এরপরও তারা জামিনে এসে তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা খুব শিগগিরই আবারও তাদের গ্রেপ্তার করব।

জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে কয়েক দিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে জেনেভা ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X