কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হাটিকুমরুল থেকে বনপাড়া মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় থেকে নাটোর জেলার বনপাড়া বাইপাস পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা। এতে ঢাকায় বসবাসরত বড়াইগ্রাম ও নাটোরের বাসিন্দা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, রাজধানীর সঙ্গে রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর ও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার মানুষের সড়ক যোগাযোগের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কটি দিন দিন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রয়োজনের তুলনায় কম প্রশস্ততা, যথাসময়ে উপযুক্ত সংস্কার কাজ না হওয়া, যানবাহন চলাচল বেড়ে যাওয়া, যথাযথ নির্দেশনা ও নজরদারির অভাবে প্রতিদিনই প্রাণ ঝরছে অসংখ্য মানুষের। মাঝেমাঝেই ঘটছে বড় দুর্ঘটনা, যাতে সপরিবারে প্রাণ হারাতে হচ্ছে অনেককে। সড়কটি দেশের খাদ্যভানণ্ডার খ্যাত চলনবিলের মাঝ দিয়ে হওয়ায় এটি কৃষি অর্থনীতিরও পাইপলাইন হিসাবে ভূমিকা রাখছে। গুরুত্বের কথা উল্লেখ করে সড়কটি অবিলম্বে চার লেনে উন্নীতকরণের জোর দাবি জানান বক্তারা।

কমেডি রিয়েলিটি শো মীরাক্কেল চ্যাম্পিয়ন অভিনেতা ও উপস্থাপক আবু হেনা রনি তার বক্তব্যে বলেন, বনপাড়া-হাটিকুমরুল সড়কটির যেন কোনো মা-বাবা নেই। যেন এক অভিভাবকহীন বেওয়ারিশ সড়ক এটি। একের পর এক দুর্ঘটনা হলেও টনক নড়ছে না কারও। অবিলম্বে এই সড়কটির কার্যকর সংস্কারের মাধ্যমে চার লেনে উন্নীত করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম মহাসড়কটি চারলেনে উন্নীত করে অত্র এলাকার আর্থসামাজিক ভাগ্যবদলে উদ্যোগ গ্রহণের দাবি জানান। তিনি বলেন, চলনবিল পুরো দেশেরই কৃষি-অর্থনীতিতে অবদান রেখে আসছে। দেশের মানুষের খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহাসড়কটি চারলেনে উন্নীতকরণের মাধ্যমে মহামারি আকারের সড়ক দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি কৃষিভিত্তিক একটি অর্থনৈতিক জোন, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি গবেষণা কেন্দ্র নির্মাণ ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনে উদ্যোগ গ্রহণে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান।

এ ছাড়া মানববন্ধনে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা’র সভাপতি, ডা. মো. শামস্ উদ্দিন, সিনিয়র সহসভাপতি এস. এম. মাহবুব আলম ও মো. রাশিদুল ইসলাম রাশেদ, সহসভাপতি মো. বাবর আলী, সাধারণ সম্পাদক, মো. আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু কাফি জন্নন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আলম দিলিপ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. আলাউদ্দিন মৃধা ও মন্টু ডানিয়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X