কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গেন্ডারিয়ায় শতবর্ষী পুকুর উদ্ধারে রাজউকের অভিযান

ঢাকার গেন্ডারিয়ায় শত বছরের পুরোনো পুকুর উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। ছবি : সংগৃহীত
ঢাকার গেন্ডারিয়ায় শত বছরের পুরোনো পুকুর উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। ছবি : সংগৃহীত

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় ডিআইটি প্লটের শত বছরের পুরোনো পুকুর উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে পুকুর পাড়ে অবৈধ স্থাপনা উদ্ধারে দিনব্যাপী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে সংস্থাটি। অভিযানে পুকুর পাড় ঘিরে থাকা অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ ও অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আরও উপস্থিত ছিলেন জোন ৭/১ এর অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার মো. আব্দুর রাজ্জাক তোহা প্রমুখ।

অভিযানে ডিআইটি পুকুর পাড়ের জায়গা দখল করে অবৈধ দোকানপাটসহ পুকুর ঘিরে প্রাচীর গুঁড়িয়ে দেয় রাজউক। রাজউকের অভিযান চলাকালীন এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ অভিযানকে স্বাগত জানান এবং রাজউকের প্রশংসা করেন। একইসঙ্গে পুকুর পারে ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়ারও দাবি জানান এলাকাবাসী।

তাদের ভাষ্য, ঐতিহ্যবাহী এ পুকুর সংরক্ষণে রাজউক অগ্রণী ভূমিকা পালন করবে। দখলদারদের সঙ্গে যেন রাজউক কোনো আপস না করে, সেজন্য কর্মকর্তাদের অনুরোধও করেন তারা।

অভিযানকালে পুকুর পাড়ে গড়ে ওঠা একটি পীরের মাজার, ফ্যামেলি টাইমস রেস্টুরেন্টসহ, পাকা, আধাপাকা, দুই তলা ভবনসহ অনেক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এই জায়গা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। এরপরও রাজউক অভিযান চালিয়ে তাদের ক্ষতি করেছে। এজন্য তারা আদালতের দারস্থ হবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজউকের জোন ৭/১ এর সহকারী অথরাইজড অফিসার মো. আব্দুর রাজ্জাক তোহা বলেন, জায়গার মালিকানা নিয়ে মামলা আছে। সেটা আমরাও জানি। তবে রাজউক এলাকায় স্থাপনা নির্মাণ করলে অনুমতি নিতে হয়। অভিযানে যেসব স্থাপনা ভাঙ্গা হয়েছে এর কোনোটাই অনুমোদন নেয়নি। রাজউকের অনুমোদন ছাড়া গড়ে উঠা অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি।

তিনি বলেন, মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন দিয়েছে। এলাকাবাসী এই জায়গাটাকে জঞ্জালমুক্ত দেখতে চায়। মানুষের চাওয়া পূরণ আইন অনুযায়ী আমরা অভিযান চালিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১০

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১১

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১২

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৩

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৪

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৫

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৬

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৭

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৮

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৯

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০
X