কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:৩৬ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ এএম
অনলাইন সংস্করণ

‘ষড়যন্ত্রের পাঁয়তারা’র অভিযোগে বিএনপির ৫১ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার দলটির নেতাকর্মীদের আদালত থেকে কারাগারে নেওয়া হয়। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার দলটির নেতাকর্মীদের আদালত থেকে কারাগারে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

রাজধানীর কাকরাইলে মেরিনা আবাসিক হোটেল থেকে ‌‘ষড়যন্ত্রের পাঁয়তারা’র অভিযোগে বিএনপির ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ সংবাদমাধ্যমকে বুধবার (১৮ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর মতিঝিলের কয়েকটি আবাসিক হোটেলে কিছু ব্যক্তি ‘ষড়যন্ত্রের পাঁয়তারা’ করছে-এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এক পর্যায়ে কাকরাইলে মেরিনা হোটেলে অভিযান চালাতে গেলে পুলিশের ওপর ককটেল ছুড়ে মারা হয়। তবে এতে কেউ আহত হননি। এ সময় ডিবি পুলিশ সেখান থেকে স্থানীয় বিএনপির ৫১ নেতা-কর্মীকে আটক করে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এক কর্মকর্তা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

ডিসি রাজীব আল মাসুদ আরও বলেন, মামলায় গ্রেপ্তার স্থানীয় ৫১ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ২০০-৩০০ জনের কথা উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার ১৯৮ জন বিএনপি নেতা কর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে এর আগের মামলা রয়েছে। সেসব মামলায় এবং বুধবার রাতে হওয়া মামলায় তাদের গ্রেপ্তার করতে অভিযান চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X