শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১২:১৪ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৬:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সমাবেশকে কেন্দ্র করে বন্ধ খেয়াঘাট, স্বাভাবিক লঞ্চ চলাচল

থমথমে সদরঘাট এলাকা। ছবি : কালবেলা
থমথমে সদরঘাট এলাকা। ছবি : কালবেলা

রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে দেশের প্রধান নদীবন্দর সদরঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও অভিযোগ উঠেছে বন্ধ করে দেওয়া হয়েছে খেয়াঘাট।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল থেকে রাত ১১ টা পর্যন্ত সদরঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটে লঞ্চ থাকলেও যাত্রী উপস্থিতি কম। যাত্রীর অপেক্ষায় দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন রুটের লঞ্চগুলো।

শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সদরঘাট এলাকা সরজমিনে দেখা যায়, ঘাটে লঞ্চ থাকলেও যাত্রী উপস্থিতি কম। যাত্রীর অপেক্ষায় দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন রুটের লঞ্চগুলো। ঘাটে অপেক্ষমাণ থাকতে দেখা গেছে, পারাবত ১২, এমভি টিপু ১৩, ফারহান ৭, মর্নিং সান ৫ লঞ্চগুলো। সদরঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ উপস্থিতি লক্ষ করা গেছে।

সদরঘাট লঞ্চ টার্মিনাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সুন্দরবন ১৫ ও ১৬ বরিশাল থেকে স্বাভাবিক যাত্রী নিয়ে ঢাকায় আসে এবং রাতে পারাবত ১২ ও ১৮ স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। এদিন পটুয়াখালী ও ঝালকাঠির উদ্দেশে একটি করে লঞ্চ ছেড়ে গেছে। তবে সকালে সদরঘাটের উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে আসেনি।

শনিবার দুই দলের সমাবেশকে ঘিরে এখন পর্যন্ত নৌযান চলাচল বন্ধের কোনো সুস্পষ্ট ঘোষণা দেয়নি পরিবহন মালিকরা। তবে দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী লঞ্চ চলাচল আগের তুলনায় কমেছে।

শুক্রবার সকালে দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ঢাকা নদী বন্দরে নিয়মিত চলাচলকারী লঞ্চের চাইতে কম সংখ্যক লঞ্চ ভিড়েছে। ভোলা ও বরগুনা রুটের লঞ্চও কম ছিল সদরঘাটে। এর মধ্যে কোনো রুটে একটি ও কোনো কোনো রুটে দুইটি করে লঞ্চ নোঙর করেছে। ঢাকায় দক্ষিণাঞ্চলের লঞ্চ কম ভিড়লেও ঢাকা থেকে নিয়মিত হারেই লঞ্চ ছেড়ে যাচ্ছে। অন্যান্য রুটগুলোতেও ঢাকা থেকে লঞ্চ ছেড়ে গেছে।

সদরঘাটের দায়িত্বপ্রাপ্ত বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। তবে যাত্রী কম। সারাদিনই বিভিন্ন রুট থেকে লঞ্চ এসেছে এবং ছেড়ে যাচ্ছে। রাতেও ঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে।’

শুক্রবার বিকেল থেকে বন্ধ করে দেয়া হয়েছে নদী পারাপারকারি খেয়া নৌকা অভিযোগ করেছে স্থানীরা। এতে ভোগান্তিতে পড়েছেন বুড়িগঙ্গার এই অংশের দুই পারের যাত্রীরা। সকালের দিকে খেয়া পারাপার অনেকটা স্বাভাবিক থাকলেও বিকেল থেকেই তা কমতে শুরু করে। সন্ধ্যার আগে তা বন্ধ হয়ে যায়। এতে বুড়িগঙ্গার দুই পাড়ের মানুষের নদী পারাপারে ভোগান্তির সৃষ্টি হয়েছে। অনেকেই নদী পার হতে ঘাটে এসে খেয়া বন্ধ দেখে চলে যান। শনিবার সকাল থেকেও খেয়া পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছেন খেয়া মাঝিরা।

মাঝি শরীফ বলছেন, স্থানীয় আওয়ামীলীগ নেতারা খেয়া পারাপার বন্ধ রাখতে বলেছেন।

তবে সংশ্লিষ্ট ঘাট এলাকার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে, খেয়া পারাপার বন্ধ থাকার কথা তাদের জানা নেই। খেয়া পারাপার বন্ধ থাকায় আধা কিলোমিটার দূরে বাবুবাজার ব্রিজ ব্যবহার করে নদী পার হতে হচ্ছে নিয়মিত যাতায়াতকারীদের। ফলে ভোগান্তিতে পড়ছেন তারা।

ওয়াইজ ঘাট এলাকার মাঝি কাদের বলেন, ‘সারা দিনই নৌকা চালিয়াছি। বিকেলে ওইপার (কেরানীগঞ্জ অংশ) থেকে নৌকা বন্ধ করেছে স্থানীয় নেতারা।’

সদরঘাট নৌ-থানার ওসি শফিকুর রহমান খান বলেন, ‘খেয়া পারাপার বন্ধের বিষয়টা জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখব। আর ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে। আমরা নদীতে টহল দিচ্ছি। সাদা পোশাকেও আইনশৃঙ্খলাবাহিনী ঘাটে অবস্থান করছে।’

আজ রাত ১১ টা পর্যন্ত সদরঘাট রুটে বাস চলাচল স্বাভাবিক ছিল। ভিক্টোরিয়া পার্ক থেকে নিয়মিত চলাচলকারী সাভার, ভিক্টর, আজমেরি গ্লোরি ও বিহঙ্গ যাত্রী পরিবহনকারী বাস ছেড়ে যেতে ও আসতে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X