সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১০:৫৪ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

নাশকতা মামলায় সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ২

সীতাকুণ্ডে নাশকতা মামলায় গ্রেপ্তার পৌর কাউন্সিল সেলিম ও শওকত। ছবি : কালবেলা
সীতাকুণ্ডে নাশকতা মামলায় গ্রেপ্তার পৌর কাউন্সিল সেলিম ও শওকত। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতা মামলায় সাবেক পৌর কাউন্সিলর, যুবদলের সাবেক সভাপতি মো. সেলিম কমিশনার (৪০) ও যুবদলের সদস্য শওকত হোসেন (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় দুজনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ সেলিম কমিশনার পৌরসভার মুনা ছাড়া এলাকার মো. এয়ার আহম্মদের ছেলে এবং শওকত হোসেন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর এলাকার হারেস আহমেদের ছেলে।

আরও পড়ুন : হিরো আলমকে হত্যার হুমকিদাতা আটক

পুলিশ সূত্রে জানা যায়, মো. সেলিম ও মো. শওকত ২০১৩-২০১৫ সালের জ্বালাও পোড়াও আন্দোলনের সম্মুখযোদ্ধা হিসেবে জনপদের আগুন-সন্ত্রাসের মধ্যমণি ছিলেন। তারা দুজনেই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারা এলাকায় অবস্থান করছেন। সীতাকুণ্ড মডেল থানার এসআই সাখাওয়াতের নেতৃত্বে একটি পুলিশের টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। তাদের উভয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ কালবেলাকে বলেন, নাশকতা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১০

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১১

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১২

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১৩

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১৪

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১৫

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৬

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৭

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৮

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৯

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

২০
X