চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

২১ বছর আগের মামলায় ১৭ বছরের কারাদণ্ড

কাঠগড়া। গ্রাফিক্স : কালবেলা
কাঠগড়া। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের ২১ বছর আগের একটি অস্ত্র মামলায় মো. সেন্টু মিয়া নামের এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. সেন্টু মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত বেনু মিয়ার ছেলে। বর্তমানে তিনি পলাতক আছেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অস্ত্র মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. সেন্টু মিয়াকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

তিনি জানান, উভয় কারাদণ্ড একসঙ্গে চলবে। আসামি পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালে ১৪ সেপ্টেম্বর তৎকালীন পাহাড়তলী থানার উত্তর কাট্টলী সিটি গেইট চেকপোস্ট থেকে আসামি মো. সেন্টু মিয়ার হেফাজত থেকে একটি এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তৎকালীন পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর নবী বাদী হয়ে অস্ত্র আইনে থানায় মামলা করে। মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দিলে ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X