চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নগর পুলিশ মিডিয়া শাখার উপপরিদর্শক (এসআই) ইমরান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন- কোতোয়ালি থানায় মনির হোসেন (২৯), মো. শাহ আলম (৪৪), মো. সোহেল (২৭), মো. ফারজান হোসেন প্র. সজিব (৩৬), মাইনুদ্দিন (২৯), চকবাজার থানায় মো. গোলাম মোস্তফা (৫৫), সদরঘাট থানায় মো. সোহাগ (৩৪), ৩নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের রুবেল (২৭), পাঁচলাইশ মডেল থানায় মো. ইলিয়াছ (৫০), ডবলমুরিং মডেল থানায় মো. মিজান (৩৮), মো. বারেক (৩২), মাহিন (২৬), মো. ফরহাদ প্রকাশ আদর (২৫), মো. হাসিবুর রহমান জুয়েল (২৩), মো. হাসান প্রকাশ জীবন (২০), মো. জুয়েল (২৪), মো. মারুফ (১৯), মো. শাহরিয়ার (২০) ও মোকসেদুল করিম (২২)।

এছাড়া হালিশহর থানায় পরিতোষ নাথ (৩৮), আকবরশাহ থানায় ইমন হোসেন অভি (২২), ইপিজেড থানায় মো. রিয়াদ (৩০), কর্ণফুলী থানায় মো. ফয়সাল মিয়া (২২), পতেঙ্গা থানার আইনের সহিত সংঘাতে জড়িত শিশু দেলোয়ার হোসেন জাহিদ (১৬), চাঁন্দগাও থানায় মো. আখতারুজ্জামান (৪৯), মো. মহিউদ্দিন (৩৭), মো. নয়ন (২৫), বাকলিয়া থানায় মো. গোলাম রাসূল (৩১), মো. আব্দুর রহমান (৩০), বায়েজিদ বোস্তামী থানায় মো. জাবেদ (২৪), মো. নয়ন (২২), পাহাড়তলী থানায় মো. ওয়াশিম (৪৫), মুবিনা আক্তার (৩৬), ফরিদা বেগম (৪২) ও মো. বাদশাহ (২৮)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম কালবেলাকে বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১১

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১২

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৩

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৪

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৫

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৬

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৭

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৮

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৯

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

২০
X