বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এক ঘরেই ৬৯ গোখরা সাপের বাচ্চা

গোখরা সাপ। ছবি : সংগৃহীত
গোখরা সাপ। ছবি : সংগৃহীত

পরিবারের মুখে হাসি ফোটাতে দেলোয়ার হোসেন ও আলী হোসেন দীর্ঘদিন ধরে ওমান থাকেন। প্রবাসে থেকে দশ বছর ধরে তিল তিল করে অর্জিত টাকা দিয়ে নির্মাণ করেছেন একটি স্বপ্নকুটির। সেই কুটিরে বসবাস করার আগেই বেঁধেছে সাপের বাসা। তাদের সেই স্বপ্নের কুটির থেকে একে একে ৬৯টি গোখরা সাপের ছানা উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে। অনেক সাপের ছানা উদ্ধার করা হলেও এখনো উদ্ধার হয়নি সাপের মা। কিন্তু প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, একটি গোখরা সাপ একসঙ্গে সর্বোচ্চ ২০-২৫টি বাচ্চা দেওয়ার সক্ষমতা থাকে। তাহলে এ দ্বারা বোঝা যাচ্ছে এখানে একটি সাপ নয় বেশ কয়েকটি সাপের মা রয়েছে।

প্রবাসীদের বড় ভাই আলাউদ্দিন বলেন, প্রথমে ভেবেছিলাম কোনো বিষমুক্ত সাধারণ সাপ। কিন্তু পরে দেখছি এগুলো সব বিষাক্ত গোখরা সাপের ছানা। রাত হলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিবারের ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে দুশ্চিন্তায় থাকি সবসময়। সাপগুলোকে মেরে ফেলা হয়েছে।

স্থানীয় যুবক আতিকুর রহমান বলেন, আমাদের এলাকার একটি প্রবাসী ঘরে ৬৯টি গোখরা সাপের ছানা পাওয়া গেছে। কিন্তু এখনো পাওয়া যায়নি সাপের মাকে। এ নিয়ে পরিবার ও এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকির উল ফরিদ বলেন, উপযুক্ত পরিবেশ পাওয়ার কারণে সাপের ছানাগুলো এখানে জন্ম নিয়েছে। কিন্তু এগুলো বিষধর সাপ, ছোবল দিলেই ঘটতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X