কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা প্রচেষ্টায় সহায়তা করার জন্য একটি টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা হবে। সেই টাস্ক ফোর্স তৈরিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে ২০০ সেনা মোতায়েন করবে। তবে তারা ফিলিস্তিনি কোনো অংশে মোতায়েন বা অবস্থান করবে না। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড টাস্ক ফোর্সটি তৈরি করবে, যা সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচিত হবে। একজন কর্মকর্তা জানিয়েছেন, সিএমসিসির কাজ হবে গাজায় সহায়তা প্রবাহকে সহজতর করা। যার মধ্যে রয়েছে নিরাপত্তা সহায়তা এবং মানবিক সাহায্য কার্যক্রম।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, মার্কিন কর্মীদের ইসরায়েলে গাজা চুক্তি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে এবং তারা সেখানে অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে কাজ করবে।

নাম প্রকাশ না করার শর্তে কথা বলা দুই কর্মকর্তা বলেছেন, মার্কিন সেনারা সিএমসিসির মূল অংশ হবে। তবে এতে মিশরের সামরিক বাহিনী, কাতার, তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন।

কর্মকর্তারা বলেছেন, যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করবে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেছেন, কোনো মার্কিন সেনা গাজায় যাওয়ার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে না। মোতায়েন করা আমেরিকান সেনাদের পরিকল্পনা, নিরাপত্তা, সরবরাহ ও প্রকৌশলে দক্ষতা থাকবে। তারা যুদ্ধ নয়, বরং এসব কাজে নেতৃত্ব দিতে ইসরায়েলে অবস্থান করবেন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X