চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৯:০০ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ঈদকে কেন্দ্র করে জালনোটের কারবার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম থেকে কারবারিদের থেকে জালনোট ও মোবাইল ফোন। ছবি : কাুলবেলা
চট্টগ্রাম থেকে কারবারিদের থেকে জালনোট ও মোবাইল ফোন। ছবি : কাুলবেলা

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জালনোট সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈদকে সামনে রেখে নগরের রিয়াজউদ্দিন বাজার, টেরিবাজার ও নিউমার্কেট এলাকার আশপাশে তারা জালনোট সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ২৩ মার্চ এবং ২৫ মার্চ দুই দফা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ভাষ্য পুলিশের। এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকার জালনোট (৫০০ টাকার) জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়দুল হক এসব তথ্য জানান। গ্রেপ্তার তিনজন হলেন, মনিরুল আলম, হারুনুর রশিদ ও মাসুদ আলম চৌধুরী।

পুলিশ জানায়, নগরের রেলস্টেশন এলাকা থেকে গত ২৩ মার্চ রাতে হারুনুর রশিদ ও মনিরুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ লাখ টাকার জালনোট ও জালনোট কেনাবেচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন। পরে তাদের দেওয়া তথ্যর ভিত্তিতে নগরের ফিরিঙ্গি বাজার এলাকা থেকে মাসুদ আলমকে গ্রেপ্তার করা হয়। মূলত মাসুদ আলমের কাছ থেকেই জালনোট নিয়ে নগরের রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজার ও নিউমার্কেট এলাকার আশপাশে জালনোট সরবরাহের কাজে নেমেছিলেন হারুনুর রশিদ ও মনিরুল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়দুল হক কালবেলাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক লাখ টাকার জালনোট উদ্ধার হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক নজরদারি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X