মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জাল ভোট দেওয়ার অভিযোগে তিন নির্বাচনী কর্মকর্তা আটক

জাল ভোট দেওয়ার সময় আটককৃতরা। ছবি : কালবেলা
জাল ভোট দেওয়ার সময় আটককৃতরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (৮ মে) উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আটককৃতরা হলেন, সহকারী প্রিসাইডিং অফিসার মুক্তি রাণী হাওলাদার, পোলিং অফিসার মুন্নী বড়ুয়া ও সমীর চন্দ্র দাশ।

খৈয়াছরা ইউনিয়নে নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট নিখাত আরা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ইউএনওর সঙ্গে যোগাযোগ করেন। আমি বেশিকিছু বলতে পারবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ভোটগ্রহণের শেষ মুহূর্ত এখন। একটু ঝামেলায় আছি। পরে বিস্তারিত জানাব।

চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক করার ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত এই মুহূর্তে বলতে পারছি না।

এর আগে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন চলাকালীন প্রিসাইডিং অফিসারের কাছ থেকে সিল দেওয়া অবস্থায় ৩টি ব্যালট পেপার উদ্ধার করা হয়।

এ ছাড়া লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটে সহায়তা করার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X