কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০২:২৯ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

আল্পনা হাবিবের রন্ধনে সেতুবন্ধন

আল্পনা হাবিবের রান্না প্রদর্শন। ছবি : সৌজন্য
আল্পনা হাবিবের রান্না প্রদর্শন। ছবি : সৌজন্য

থাইল্যাান্ডে বাংলাদেশের খাবার তুলে ধরার লক্ষ্যে একটি বিশেষ রন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ আগস্ট) ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এবং মিসেস বালবির’স কুকিং স্কুলের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

আয়োজনে এক্সক্লুসিভ কুকিং ক্লাস ও বুফে লাঞ্চে অংশ নিতে বাংলাদেশ থেকে বিশেষভাবে আগত প্রখ্যাত রন্ধনশিল্পী আল্পনা হাবিব তার সিগনেচার পদসমূহ প্রদর্শন করেন। এর মধ্যে অন্যতম হলো আলো মামার তেহারি, ঘি চপ এবং শাহী টুকরা।

অনুষ্ঠানে ৩৬ জন কুলিনারি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মেক্সিকো ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত, মালদ্বীপের কূটনীতিকরা এবং চিলি, ইতালি, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতদের পত্নীরা অন্তর্ভুক্ত ছিলেন। এ ছাড়া খাদ্যরসিক এবং স্থানীয় গণমাধ্যমের তারকারাও উপস্থিত থেকে আল্পনার নিপুণ রন্ধন প্রদর্শনী উপভোগ করেন।

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এবং বেস্টসেলিং কুকবুক লেখক আল্পনা হাবিব তার মধুর ব্যক্তিত্বের পাশাপাশি সুস্বাদু রান্নার মাধ্যমে অতিথিদের মন জয় করেন। তার অনন্য রন্ধনশৈলী ও বহুমাত্রিক পদসম্ভার উপস্থিত সবার মধ্যে বাংলাদেশের খাবার নিয়ে গভীর আগ্রহের সঞ্চার করে।

অনুষ্ঠানে বাংলাদেশ রাষ্ট্রদূত জনাব ফায়াজ মুরশিদ কাজীও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X