কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন। ছবি : সৌজন্য
চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন। ছবি : সৌজন্য

দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইল ব্র্যান্ড ট্রান্সকম ডিজিটাল চট্টগ্রামের চকবাজারে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ শোরুমের উদ্বোধন করা হয়।

ব্যস্ততম এই ব্যবসায়িক এলাকায় নতুন শোরুমের মাধ্যমে গ্রাহকরা পাবেন শতভাগ আসল পণ্য, বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সমাহার এবং ট্রান্সকম ডিজিটালের নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক, যেখানে রয়েছে ‘গ্লোবাল টেকনোলজি, লোকাল প্রাইস।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মি. শহিদুল ইসলাম, হেড অব বিজনেস মি. রিতেশ রঞ্জন এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

মো. আলমগীর হোসেন বলেন, ‘ট্রান্সকম ডিজিটাল দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করেছে আসল পণ্য ও নির্ভরযোগ্য সেবা দিয়ে। চট্টগ্রামের এমন একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্রে নতুন শোরুম উদ্বোধন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত উপকারী হবে এবং আধুনিক প্রযুক্তিকে আরও সহজলভ্য করবে।’

হেড অব বিজনেস মি. রিতেশ রঞ্জন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে গতিশীল বাজারগুলোর একটি। চকবাজারের নতুন শোরুমের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে নিয়ে যাচ্ছি বিশ্বমানের প্রযুক্তি, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এবং শতভাগ আসল পণ্যের নিশ্চয়তা। এই সম্প্রসারণ আমাদের গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা এবং দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করছে।’

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কী থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১০

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১১

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১২

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৩

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৪

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৫

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৬

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৭

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৮

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৯

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

২০
X