সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিসেবায় অতিরিক্ত টাকা নিলে কঠোর ব্যবস্থা : ডিসি মোস্তাক

ভূমিসেবা সংক্রান্ত মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : কালবেলা
ভূমিসেবা সংক্রান্ত মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : কালবেলা

ভূমিসেবা গ্রহণে সরকারি খরচ ছাড়া অতিরিক্ত টাকা নেওয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভূমিসেবা সংক্রান্ত মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈন খান, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অসিম কুমার মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা রেজিস্ট্রার হাফিজা খাতুন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী মোহিনী তাবাসসুম।

সভায় বক্তারা ভূমিসেবায় নাগরিক হয়রানি কমাতে সার্ভার সমস্যা সমাধান, জমির নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ সব সেবা এক ছাতার নিচে আনার দাবি জানান। পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

সমাপনী বক্তব্যে ডিসি মোস্তাক আহমেদ বলেন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো ভূমি ব্যবস্থাপনা। এ খাতের সঙ্গে রাষ্ট্রের উচ্চপর্যায় থেকে শুরু করে কৃষক, শ্রমিক, দিনমজুর সবাই জড়িত। তাই কোনো নাগরিক যেন ভূমিসেবা নিতে গিয়ে ভোগান্তি বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ভূমিসেবার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়ার চেষ্টা সহ্য করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X