রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রশাসনকে অক্ষর অক্ষরে পালন করতে হবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, প্রশাসনের সঙ্গে যারা আছেন তাদের কাছে আমার সুস্পষ্ট মেসেজ, নির্বাচন কমিশন ও প্রশাসনের তরফ থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অক্ষর অক্ষরে পালন করতে হবে। এখানে কারও যদি দ্বিমত থাকে আগেই জানাবেন, আমরা সেভাবে ব্যবস্থা নেব।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে রাকসু নিয়ে রিটার্নিক কর্মকর্তা ও পুলিং অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

ড. সালেহ হাসান নকীব বলেন, একটা খুব সুন্দর রাকসু করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। ইনশাল্লাহ এ নির্বাচন হবে। সবার সাহায্য-সহযোগিতা ও আন্তরিকতা নিয়েই নির্বাচন হবে। একটা ভালো নির্বাচনে কতগুলো কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো কীভাবে মিট-আপ করবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। অত্যন্ত ভালো একটা নির্বাচন কমিশন পেয়েছি আমরা।

তিনি আরও বলেন, নির্বাচনের ব্যাপারে আমাদের একটা কমিটমেন্ট আছে এবং সেখান থেকে আমরা এক পা-ও পিছাইনি। সেই কন্ডিশনগুলো নিয়ে আমরা কতগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছি। এ চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে উতরাবো এগুলো নিয়ে নির্বাচন কমিশন চিন্তাভাবনা করছে। সবকিছু তারা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবে।

বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় এখন কি পরিস্থিতি বিরাজ করছে সেটা আমরা সবাই জানি। এটা যে আদর্শ পরিবেশ সেই কথা বলা যাবে না। বিভিন্ন হঠকারিতা বা যে ঘটনাগুলো ঘটেছে সেটা অবশ্যই পরিবেশের উপর প্রভাব ফেলেছে। তবে প্রশাসনের তরফ থেকে আমরা একটা জায়গায় আছি। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তার পেছনে প্রশাসনের সমর্থন থাকবে। প্রশাসনের পক্ষ থেকে যে সাপোর্ট দেওয়ার কথা সেই সাপোর্ট আমরা দেব।

অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, আপনারা যারা যতক্ষণ প্রশাসনের অংশ ততক্ষণ প্রশাসনের সব কাজে আপনাদের সহযোগিতা করতে হবে। পর্দার আড়ালে অনেক মেকানিজম হচ্ছে সেটার সময়ের ব্যবধানে কি হবে আমরা সবাই বুঝতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১০

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১১

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১২

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৫

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৬

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৮

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৯

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০
X