পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৫:২৫ এএম
অনলাইন সংস্করণ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণঅবস্থান

রংপুরের পীরগাছায় তিস্তার তীরে গণঅবস্থান কর্মসূচি পালন। ছবি : কালবেল
রংপুরের পীরগাছায় তিস্তার তীরে গণঅবস্থান কর্মসূচি পালন। ছবি : কালবেল

তিস্তা কর্তৃপক্ষ গঠন করে চলতি অর্থ বছরেই পদ্মা সেতুর মতো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের পীরগাছায় তিস্তার তীরে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলার ছাওলা ইউনিয়নের তিস্তা তীরবর্তী বোল্ডারের মাথায় ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের’ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ দিন ওই সংগঠনের আয়োজনে পীরগাছা, কাউনিয়া, গংগাচড়া, উলিপুর, ডিমলাসহ একযোগে তিস্তা অববাহিকার ১১০টি পয়েন্টে একই কর্মসূচি পালিত হয়।

পীরগাছার কর্মসূচিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী তার বক্তব্যে বলেন, দেশের অন্য অংশে ৪ লাখ কোটি টাকার কাজ হচ্ছে। কিন্তু উত্তরাঞ্চলে কোনো মেগা প্রকল্প নেই। আমরা চাই প্রধানমন্ত্রী অবিলম্বে তিস্তা কর্তৃপক্ষ ঘোষণা করবেন। এর মাধ্যমে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরুর ঘোষণা দেবেন। এই দাবি এই অঞ্চলের ২ কোটি মানুষের জীবন-জীবকা বাঁচানোর প্রকল্প। অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পের কাজ শুরু করতে হবে। তা করা না হলে রাজপথ, নৌপথ রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনে যাব আমরা।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের দাবির সঙ্গে একমত পোষণ করে পীরগাছা উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, এ উপজেলার শিবদেব চর, জুয়ানের চর, কান্দিনার চর, গাবুড়ার চর, রহমতচর এই ৫টি এলাকা তিস্তা অববাহিকার মধ্যে পড়েছে। কিছুদিন আগে চরগুলো বন্যায় প্লাবিত হয়েছে। এখন পানি কমতে শুরু করায় ভাঙন দেখা দিয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত। এ চরের জনগণ সব নৌকার ভোটার। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি আপনি মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান সুইটিসহ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ভুক্তভোগী হাজারো মানুষ ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে বক্তব্যের পাশাপাশি গণসঙ্গীত, কবিতা, নাটকসহ বিভিন্নভাবে তিস্তায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবনের চিত্র তুলে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X