অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

নদীতে ঘুরছে কুমির, আতঙ্কে ৫ গ্রামের মানুষ

নদীর পানিতে ভাসছে কুমির। ছবি : কালবেলা
নদীর পানিতে ভাসছে কুমির। ছবি : কালবেলা

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব ত্রিমোহনীর ওপর দিয়ে বয়ে যাওয়া মুজাদখালী নদীতে ঘুরছে কুমির। ফলে উপজেলার পাঁচ গ্রামে মানুষের মাঝে কুমির আতঙ্ক দেখা দিয়েছে। নদীতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণ থেকে প্রাণে বাঁচলেন দুজন।

জানা গেছে, শনিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মুজাদখালী নদীর তীরবর্তী নলামারা গ্রামের সাইফুল ইসলাম নদীতে মাছ ধরতে যান। হঠাৎ একটি কুমির তার সামনে ভেসে ওঠে। মাছ ধরা বাদ দিয়ে ভয়ে বাড়ি চলে আসেন তিনি।

এ ছাড়া নারায়ণ বিশ্বাস নামে এক ব্যক্তি বলেন, আমি নদীতে গোসল করতে যাই। পানিতে নামলে একটি বড় কুমির লেজ দিয়ে আঘাত করে আমাকে। আমার হাত ও পায়ে ক্ষতের দাগ রয়েছে। কোনো মতে প্রাণে বেঁচেছি।

সরেজমিনে দেখা গেছে, জয়রাবাদ শ্মশানসংলগ্ন এলাকায় একটি কুমির নদীতে ভাসছে। কুমিরটি ওই স্থান থেকে নলামার সামনের দিকে যেতে থাকে। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। জয়রাবাদ দক্ষিণপাড়ার মুজাদখালী নদীতে বিভিন্ন হাঁস থাকায় সেখানে কুমিরটি অবস্থান নেয়।

জানা গেছে, মুজাদখালী নদী সুন্দরবন হয়ে খুলনার রুপসা ও শিপসা নদীর সঙ্গে মিশেছে। তাই সুন্দরবন থেকে নদী হয়ে লোকালয়েও চলে আসছে কুমির। ফলে কুমিরের আনাগোনা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন এ অঞ্চলের জেলেরা। কুমিরের ভয়ে নদীতে নামা বন্ধ করে দিয়েছেন তারা।

স্থানীয় জেলেরা জানান, বিভিন্ন নদ-নদীতে বড় বড় কুমির বিচরণ করছে। কুমিরের আক্রমণে আহত হওয়ারও ঘটনা ঘটেছে। ভয়ে এলাকার লোকজন নদীতে নামছে না। মাছও ধরতে পারছেন না। এতে জেলে পরিবারগুলোতে শুরু হয়েছে দুর্দিন।

পল্লব বিশ্বাস নামে একজন জানান, বছরের এ সময়টায় শিবসা, হাপর খালী, ভদ্রাসহ বিভিন্ন নদ-নদীতে কুমিরের আনাগোনা বেড়ে যায়। সম্প্রতি উপজেলার জয়রাবাদ গ্রামের বাসিন্দা নারায়ণ বিশ্বাস নদীতে গোসল করতে গিয়ে কুমিরের আক্রমণে আহত হন। এ ছাড়া উপজেলার মুজাদখালী নদীতে খেয়া পারাপারে সময় কুমির আক্রমণ করে বিমল কান্তি নামে একজনকে। এ এলাকায় কুমিরের বিচরণ দেখে অনেকেই নদীতে গোসল করতে নামছে না।

আরেক বাসিন্দা সুদিপ্ত কুমার বলেন, নদীতে মাছ ধরে কোনোমতে সংসার চালাই। কিন্তু প্রায়ই মুজাদখালী নদীতে কুমির ভাসছে। আবার ডাঙায়ও উঠে আসছে। ভয়ে নদীতে নামতে পারছি না। পারিবারের সদস্যরা মাছ ধরতে যেতে দিচ্ছে না।

ইউপি সদস্য বিশ্বজিৎ বিশ্বাস বলেন, আমাদের এ অঞ্চলের মানুষ নদীর ঘাটে নামতে পারছে না। কেউ কোনো কাজ করতে পারছে না। মানুষের মাঝে কুমির আতঙ্ক দেখা দিয়েছে। বন বিভাগের লোক এসে কুমির মারতে নিষেধ করেছে।

নদীতে কুমির দেখার বিষয়টি স্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, আমি জেলেদের সতর্ক করেছি। এ ছাড়া উপজেলার পাঁচটি জেলে পল্লীতে খবর দেওয়া হয়েছে। জয়রাবাদ ও নলামারা এলাকায় সব বয়সের মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন বিভাগের সঙ্গে কথা বলব আমরা।

সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম বলেন, এলাকাবাসীদের ও জেলেদের সতর্কতার সঙ্গে নদীতে নামার পরামর্শ দেওয়া হয়েছে। জেলেদের সতর্কতার সঙ্গে মাছ ধরার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম আবু নওশাদ কালবেলাকে বলেন, কুমির তো সীমানা চেনে না, খাদ্য ঘাটতি পড়লেই তারা ওপরের নদ-নদীতে চলে আসে। আমরা বন বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X