চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দামুড়হুদায় জামায়াতের ৭ নেতাকর্মী আটক, ৭টি বোমা উদ্ধার

দামুড়হুদা উপ‌জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জন জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা
দামুড়হুদা উপ‌জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জন জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জন জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে। এ সময় পু‌লিশ তাদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করেছে।

আরও পড়ুন : ‘শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে’

মঙ্গলবার রা‌ত থে‌কে বুধবার সকাল পর্যন্ত অভিযান চা‌লি‌য়ে তাদের আটক করে পুলিশ। বিকালে উদ্ধারকৃত বোমাসহ তাদেরকে কোর্টে চালান করা হয়েছে।

দর্শনা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত থে‌কে বুধবার সকাল ১০টা পর্যন্ত থানা এলাকার বেশ কয়েকটি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে প্রথমে দর্শনা পৌর এলাকার দক্ষিণচাদপুর গ্রামের জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসেন, জামায়াত নেতা তানজিল হোসেন, তিতুদহ গ্রামের নাজমুল হক ও হাফিজুল ইসলাম, নেহালপুর গ্রামের লোকমান হোসেন ও আরাফাত রহমান এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের নেতা মোশারফ হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : টাঙ্গুয়ার হাওরে সংঘর্ষে ডুবে গেল হাউজবোট

দর্শনা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আটককৃতদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করা হয়েছে, যা নাশকতার কাজে লাগানো হতে পারে বলে খবর ছিল। আটককৃত‌দের আজ (বুধবার) বিকালে নাশকতা মামলায় চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X