রাকিবুজ্জামান রাকিব, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ পৌরসভায় জনবল নিয়োগে প্রক্সি পরীক্ষার্থীর খাতা বাতিল

রাজবাড়ী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
রাজবাড়ী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় জনবল নিয়োগে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষা চলাকালে প্রক্সি পরীক্ষার্থীর সহায়তা নেওয়ার অভিযোগে এক পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে। তবে অনেক পরীক্ষার্থী তাদের প্রবেশপত্র হাতে না পেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। আবার অনেকে পরীক্ষা শেষে হাতে পেয়েছেন প্রবেশপত্র। এতে নতুন করে পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন বাদ পড়া পরীক্ষার্থীরা।

গোয়ালন্দ পৌরসভা সূত্রে জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় লাইসেন্স পরিদর্শক ১ জন, সহকারী কর আদায়কারী ১ জন, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক ১ জন, কার্য সহকারী ১ জন, জিপ চালক ১ জন, নৈশপ্রহরী ১ জন নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত ৪ জুলাই আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়। ৫১ জন আবেদন করেন। এর মধ্যে বাছাইয়ে ২ জন বাদ পড়েন। ৪২ জন গত ১৯ জুলাই গোয়ালন্দ পৌরসভা হলরুমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী বলেন, প্রক্সি পরীক্ষার কারণে রেজাউল করিম নামে এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। এ ছাড়াও প্রক্সি পরীক্ষার্থীর সহায়তায় কয়েকজন পরীক্ষার্থীর খাতায় হাতের লেখা দুই রকম রয়েছে। যা যাচাই করলেই অনিয়ম ধরা পড়বে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

লাইসেন্স পরিদর্শক পদে চাকরিপ্রার্থী মেহেদী হাসান বলেন, আমি বুধবার (২৪ জুলাই) লিখিত পরীক্ষার প্রবেশপত্র হাতে পেয়েছি। তবে শুনেছি গত ১৯ জুলাই লিখিত পরীক্ষা হয়েছে। তাহলে আমাদের কি হবে। পছন্দের লোককে নিয়োগ দিতেই এ ধরনের পরীক্ষার আয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

লাইসেন্স পরিদর্শক পদে চাকরি প্রার্থী প্রকাশ বিশ্বাস বলেন, আমি কোনো লিখিত পরীক্ষার প্রবেশপত্র বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত পাইনি। আমাদের বাদ দিয়ে কীভাবে পরীক্ষা গ্রহণ করা হলো। তাহলে কি পছন্দের লোকদের দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা দ্রুত নতুন করে পরীক্ষা গ্রহণের দাবি জানাচ্ছি।

গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল মুঠোফোনে বলেন, ৫১ জন আবেদনকারীর মধ্যে বাছাইয়ে বয়স জটিলতায় ২ জন বাদ পড়েন। ৪২ জন পরীক্ষার্থী গত ১৯ জুলাই গোয়ালন্দ পৌরসভা হলরুমে লিখিত পরীক্ষায় ৩ জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে রেজাউল করিম নামে এক পরীক্ষার্থীর ত্রুটির কারণে বাতিল করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিষয়টি মৌখিকভাবে বিষয়টি জানতে পেরেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X