লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১১:৫৫ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘অজ্ঞান না করে’ প্রসূতির সিজার, চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ

উপশম হাসপাতাল। ছবি : সংগৃহীত
উপশম হাসপাতাল। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে হাসপাতালে অজ্ঞান (এনেসথেসিয়া) না করে সিজার করায় ফাতেমা বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে দুই চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩১ জুলাই) সকালে বাদীর আইনজীবী মো. রেহানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত চিকিৎসকরা হলেন নাজমুল হক ও গুনময় পোদ্দার।

এর আগে রোববার (৩০ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রামগঞ্জ আদালতের বিচারক আনোয়ার হোসেন এ নির্দেশ দেন। নিহত ফাতেমার স্বামী মনর আলী আদালতে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন।

বাদী মনর আলী রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বাদীর আইনজীবী বলেন, অচেতন (অ্যানেসথেসিয়া) না করেই ভিকটিমের অস্ত্রোপচার (সিজার) করা হয়। এতে ভিকটিম মারা যান। এ ঘটনায় বাদী আদালতে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি আমলে নিয়ে বিচারক রামগঞ্জ থানার ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত ডা. নাজমুল হক রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ও গুনময় পোদ্দার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ ছাড়াও নাজমুল রামগঞ্জের নিউ উপশম জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ও গাইনি বিশেষজ্ঞ এবং গুনময় উপশম হাসপাতালে অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসার হিসেবে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত অন্যরা হলেন উপশম হাসপাতালের চেয়ারম্যান মায়া বেগম ও ব্যবস্থাপক (ম্যানেজার) জসিম উদ্দিন।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই বাদী মনর আলীর স্ত্রীর ফাতেমার প্রসবব্যথা ওঠে। তাকে রামগঞ্জে উপশম হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের ব্যবস্থাপক জসিম জানান, ফাতেমাকে দ্রুত সিজার করাতে হবে। গাইনি বিশেষজ্ঞ নাজমুলের অধীনে তার সিজার হবে। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর ডা. নাজমুল ও গুনময়ও অপারেশন কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ফাতেমা প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠেন। পরে নাজমুল অপারেশন থিয়েটার থেকে বের হয়ে জানান, প্রসূতির কন্যাসন্তানের জন্ম হয়েছে। একপর্যায়ে তাকে (ফাতেমা) অপারেশন কক্ষ থেকে বের করা হয়। এ সময় ফাতেমার স্বজনদের জানান, ডা. নাজমুল ও গুনময় তার কলিজা ছিঁড়ে ফেলেছে, পেটে প্রচণ্ড যন্ত্রণা। তাকে অচেতন (অ্যানেসথেসিয়া) না করেই পেটে ছুরি চালানো হয়েছে। এতে চিৎকার দিলে ডা. গুনময় তার মুখ ও হাসপাতালের নার্সসহ কর্মচারীরা হাত-পা চেপে ধরেন। পরে ডা. নাজমুলের নির্দেশনায় হাসপাতাল কর্তৃপক্ষ ফাতেমাকে কুমিল্লা মেডিকেলে রেফার করে। সেখানে নেওয়ার পথেই ফাতেমা মারা যান।

মনর আলী বলেন, আমার স্ত্রীকে অজ্ঞান না করেই সিজার করা হয়েছে। তার পেটের বাম পাশে অস্বাভাবিকভাবে ফুলে ছিল। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই আমার স্ত্রী মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষও এর সঙ্গে জড়িত। আমি তাদের বিচার চাই।

ডা. গুনময় পোদ্দার বলেন, অ্যানেসথেসিয়া ছাড়া কোনো রোগীর অপারেশন করা সম্ভব নয়। ওই রোগীকে অ্যানেসথেসিয়া দেওয়া হয়েছে। পরে তার চেতনা ফিরলে আমি অপারেশন কক্ষ থেকে বের হয়ে আসি। প্রসূতির মৃত্যুর বিষয়টি কেউ আমাকে জানায়নি। কী কারণে তার মৃত্যু হয়েছে তাও সঠিকভাবে বলতে পারছি না।

ডা. নাজমুল হক বলেন, সিজারের পর রোগী স্ট্রোক করেছেন। এ জন্য তাকে দ্রুত কুমিল্লা মেডিকেলে রেফার করা হয়। সব নিয়ম মেনেই রোগীর সিজার করা হয়েছে। আমাদের কোনো ত্রুটি ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১০

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১২

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৩

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৪

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১৬

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১৭

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৮

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৯

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

২০
X