গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ে যেতে আইলই একমাত্র ভরসা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

টাঙ্গাইলের গোপালপুরে শিমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাওয়ার একটি দৃশ্য। ছবি : কালবেলা
টাঙ্গাইলের গোপালপুরে শিমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাওয়ার একটি দৃশ্য। ছবি : কালবেলা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের শিমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও মূল সড়ক থেকে প্রতিষ্ঠানটি পর্যন্ত ১০০ মিটারে নেই কোনো রাস্তা। এতে চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের পাশে অনেক বাড়ি থাকায় তাদের একই ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা দ্রুত সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

স্থানীয় আব্দুস ছামাদ জানান, সামান্য একটু সড়ক না থাকায় বাচ্চাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত সড়ক নির্মাণ হলে শিক্ষার্থীরাসহ স্থানীয়রাও ভোগান্তি থেকে মুক্তি পাবে।

বিদ্যালয়ের অভিভাবক শিক্ষক সমিতি (পিটিএ) কমিটির সভাপতি আকছের আলী ভোগান্তির কথা স্বীকার করে বলেন, অনেকবার এ রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছি‌। মূলত জমির মালিকদের বাধা সৃষ্টির কারণেই রাস্তা বানানো যায়নি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, মূল সড়ক পর্যন্ত যেতে ছাত্রদের অনেক সমস্যায় হয়। আমার বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক, দ্রুততম সময়ে রাস্তাটি বানানো হলে ছাত্র আরও বাড়বে। আরেকটা ভবন ও ওয়াশব্লক নির্মাণ জরুরি। জমিগুলো আমাদের আত্মীয়ের। তাদের সঙ্গে আলোচনা করব।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান বলেন, রাস্তা না থাকায় ওই বিদ্যালয়ে যেতে আমাদেরও সমস্যা হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে ইউএনও যেহেতু প্রশাসনিক প্রধান তাকে বিষয়টি জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X