বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ এএম
অনলাইন সংস্করণ

আহাজারি থামছেই না নিহত মাসুদের মায়ের

আন্দোলনে নিহত শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ। ছবি : সংগৃহীত
আন্দোলনে নিহত শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ। ছবি : সংগৃহীত

কথা ছিল প্রবাসে থাকা অসুস্থ বাবা তাকে বিদেশ নিয়ে নিজে ফিরবেন দেশে। রোগাক্রান্ত শরীরে প্রবাসে আর কাজ করতে পারছেন না। বড় ছেলে হিসেবে বিদেশ গিয়ে পরিবারের হাল ধরবেন মাসুদ- ছিল এমনই আশা।

পরিবারের সেই আশা রয়ে গেল অধরাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফেনী সরকারি কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র মো. সরোয়ার জাহান মাসুদ।

ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর জয়লস্কর মীর বাড়িতে ২০০৩ সালের ২৩ নভেম্বর জন্ম হয় মাসুদের। ২০২০ সালে স্থানীয় সিলোনিয়া হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। ২০২২ সালে দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করে ফেনী সরকারি কলেজে ডিগ্রিতে ভর্তি হন। তিন ভাইয়ের মধ্যে মাসুদ বড়। মেজ ভাই মাসুম আল সামির সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজে একাদশ শ্রেণিতে ও ছোট ভাই সাইম সুলতান পড়ছে মাদ্রাসায়। বাবা শাহজাহান টিপু দুবাই প্রবাসী। মা বিবি কুলসুম একজন গৃহিণী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই মাসুদ ও তার ছোট ভাই সামির সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। ঘটনার দিন ৪ আগস্টও সকাল থেকে তারা দুই ভাই আন্দোলনকারীদের সঙ্গে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেন। দুপুর আনুমানিক ২টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত চারদিক ঘেরাও করে নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি করতে থাকে। দুইটি গুলি এসে লাগে মাসুদের বুকে, একটি হাতে।

তার ছোট ভাইসহ কয়েকজন মিলে তাৎক্ষণিক মাসুদকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথিমধ্যে দাগনভূঞার বেকের বাজারে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের গতিরোধ করে। খবর পেয়ে তাদের উদ্ধারে বাড়ি থেকে তার আত্মীয়-স্বজনরা এলে তাদেরও মারধর করা হয়। একপর্যায়ে মাসুদকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল থেকে লাশ বাড়ি নিতে গেলেও দেওয়া হয় বাধা। পরে রাত ১টায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। এবং রাতের মধ্যেই লাশ দাফন করতে বলা হয়। না হয় লাশ নিয়ে যাওয়ার হুমকি দেয় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলন।

এ ঘটনায় মাসুদের মা বিবি কুলসুম ফেনী-২ সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করে ১৩৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে দাগনভূঞা থানায় একটি হত্যা মামলা করেন।

সন্তানের কথা মনে করে বার বার মূর্ছা যাচ্ছেন মা। তার ছবি, ব্যবহৃত ল্যাপটপ ও অন্যান্য জিনিস বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন।

মাসুদের ফুফাত ভাই মো. মোশারফ হোসেন জানান, গুলিবিদ্ধ মাসুদকে হাসপাতালে নেওয়ার পথে তৎকালীন আওয়ামী সরকারের লোকজন বাধা দেয়। প্রত্যেকের মোবাইলে ফেসবুক প্রোফাইল লাল কিনা চেক করা হয়।

মাসুদের ছোট ভাই মাসুম আল সামির জানান, ছাত্রলীগরা তার বড় ভাই মাসুদকে গুলি করে হত্যা করেছে।

মাসুদের মা বিবি কুলসুম বলেন, কোটাতো রয়ে গেল, কেন আমার বুকে ধনকে তারা মেরে ফেলল। মেধাবীদের কেন মারল তারা। আমার ছেলেতো কারো ক্ষতি করে নাই। সে অনেক ভালো মানুষ ছিল। শুধু পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকত। তাহাজ্জুদের নামাজ পড়ত, রমজান মাসে ২০ রোজার পর মসজিদে চলে যেত। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১০

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১১

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১২

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৩

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১৪

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

১৫

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

১৬

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

১৭

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

১৮

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

১৯

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

২০
X