রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্র পরিচালনার ‘স্টাইল’ পরিবর্তন দরকার : হোসেন জিল্লুর রহমান

রংপুর নগরীর দর্শনায় ব্র্যাক লার্নিং সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হোসেন জিল্লুর রহমান। ছবি : কালবেলা
রংপুর নগরীর দর্শনায় ব্র্যাক লার্নিং সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হোসেন জিল্লুর রহমান। ছবি : কালবেলা

‘আমলাতান্ত্রিকতা ও কেতাবি সমাধানের ঘেরাটোপ’ থেকে বাংলাদেশকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার স্টাইল পরিবর্তন করা দরকার বলে মন্তব্য করেছেন ব্র্যাকের চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তো বটেই ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা যেন দেশ পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের স্টাইলের পরিবর্তন নিয়ে আসে।

শনিবার দুপুরে রংপুর নগরীর দর্শনায় ব্র্যাক লার্নিং সেন্টারে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হোসেন জিল্লুর রহমান বলেন, জোরালোভাবে দেখার চেষ্টা করছি যে, ঢাকায় যেগুলো শুনছি সেগুলো মাঠে কতটুকু প্রতিফলিত হচ্ছে। মাঠের বাস্তবতার আলোকে ঢাকার আলোচনা পরিচালিত হচ্ছে কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি যে, মাঠের বাস্তবতার ওপর ভিত্তি করে ঢাকার আলোচনাগুলো হতে হবে। মাঠের সঙ্গে কেন্দ্রের ফাঁকগুলো কমিয়ে আনা দরকার। বিশেষ করে মাঠ বাস্তবতায় যারা আছেন এবং সরকারের হয়ে যারা মাঠে কাজ করছেন তাদের কথা শুনতে হবে। তা নাহলে আমলাতান্ত্রিকতার ঘেরাটোপে সংস্কারের যে বড় আকাঙ্ক্ষা তা সীমাবদ্ধ হয়ে যেতে পারে।

তিনি বলেন, আত্মদানের মধ্য দিয়ে ‘আমরা কেমন বাংলাদেশ চাই’ এই আকাঙ্ক্ষা উচ্চারিত হয়েছে। সরকার চালানোর স্টাইল হয়ে গেছিল আমলাতান্ত্রিকতা ও মাঠ বাস্তবতার সঙ্গে সম্পৃক্ততা কম রাখা। আমলা নিয়ে সমস্যা নেই, সমস্যা হলো আমলাতান্ত্রিকতা নিয়ে। যেখানে ফলাফল কি হলো তার চেয়ে বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এতটুকুতে তারা বেশি আগ্রহী। একটি হাসপাতালে বরাদ্দ দিয়ে বেশি সন্তুষ্ট থাকব, নাকি সাধারণ মানুষ সেবা পেয়েছে সেটা জানার চেষ্টা করব- এখন এটা বড় প্রশ্ন।

সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতের কথা জানিয়ে তিনি বলেন, জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়। সবাইকে জবাবদিহিতার আওতায় থাকতে হবে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারেরও জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে। এজন্য রাষ্ট্রের পাশাপাশি সামাজিক পর্যায়ে উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক পরিবর্তনের পর আমরা বাংলাদেশকে নিয়ে টেকওভারের যে স্বপ্ন দেখি সেজন্য দরকার সবার সক্রিয় অংশগ্রহণ।

এর আগে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) আয়োজনে পীরগঞ্জে দুই দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ হেলথ ক্যাম্প’-এর উদ্বোধন করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এতে অংশ নেন দেশের সেরা চিকিৎসকরা। হেলথ ক্যাম্প থেকে চিকিৎসাসেবা নেন প্রান্তিক পর্যায়ের ১৮০০ মানুষ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১০

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১১

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১২

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৩

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৪

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৬

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৭

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৮

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X