সিলেট ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে চিনিকাণ্ডে বিএনপির ২ নেতা বহিষ্কার

বহিষ্কৃত বিএনপি নেতা মো. আবদুল মান্নান (বামে) ও মো. সোলেমান হোসেন সুমন (ডানে)। ছবি : কালবেলা
বহিষ্কৃত বিএনপি নেতা মো. আবদুল মান্নান (বামে) ও মো. সোলেমান হোসেন সুমন (ডানে)। ছবি : কালবেলা

সিলেটে চিনিকাণ্ডে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন- সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন সুমন (৪২) ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান (৪৩)।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী এ তথ্য জানান।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের কারণে দলের ভাবমূর্তি বিনষ্ট করায় এবং অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ, ২৫নং ওয়ার্ড ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ সব পদ থেকে তাদের ২ জনকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, রোববার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের সাদিপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ভারতীয় চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার সহযোগিতায় পুলিশ ছয়জনকে আটক করে। এ সময় চিনির চালান ছিনতাইয়ে ব্যবহৃত ২টি মোটরসাইকেল, একটি বক্সি গাড়ি, একটি নোহা মাইক্রোবাস ও চোরাই চিনি ভর্তি ট্রাক জব্দ করা হয়।

আটকরা হলেন- সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিসিকের ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন, সিলেটের শাহপরান থানাধীন বটেশ্বর মলাইটিলা এলাকার মনির আহাম্মেদ, জৈন্তাপুর বাঘেরখাল এলাকার তোফায়েল আহাম্মেদ, একই এলাকার শাহিন আহাম্মেদ, গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ৩য় খন্ডের মো. নজরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X