রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

নিহত প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন। ছবি : সংগৃহীত
নিহত প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সেকান্দর চৌধুরী মামুন (৪২) নামের এক প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। এতে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলাটি করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আর ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

নিহত প্রবাসী মামুন উপজেলার সরফভাটা ইউনিয়নের আলমগীর চেয়ারম্যান বাড়ির মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। তিনি গেল এক মাস আগে দেশে এসেছিলেন। সৌদি আরবের রিয়াদ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মামুন।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ওসমান গনি (২৮)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্যম সরফভাটা গ্রামের মেহেরিয়া পাড়া এলাকার মো. হাবিব উল্লাহর ছেলে।

জানা যায়, ৩০ নভেম্বর উপজেলার সরফভাটা ইউনিয়নের সিএনজি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ ঘটনার সমাধান করতে ১ ডিসেম্বর রাতে দুপক্ষের মধ্যে সালিশ বৈঠক বসে।

একপর্যায়ে দুপক্ষের লোকজন বাকবিতণ্ডায় লিপ্ত হয়। পরে দুই গ্রুপের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রবাসী মামুনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হন। সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন। তবে পুলিশ বলছে ধারালো অস্ত্রের সাহায্যে মারামারির ঘটনা ঘটেছে, গোলাগুলি হয়নি।

জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম কালবেলাকে বলেন, মামুন হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X