কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন, প্রধান শিক্ষক অবরুদ্ধ

আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা প্রধান শিক্ষক তারেক মাহমুদকে অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে রাতে তাকে মুক্ত করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, নির্বাচনী পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশগ্রহণ না করলেও তাকে বিশেষ সুবিধা দিয়ে ফরম পূরণের অনুমতি দেওয়া হয়েছে। অথচ যারা সামান্য ব্যবধানে অকৃতকার্য হয়েছে, তাদের ফরম পূরণের অনুমতি দেওয়া হচ্ছে না।

বিদ্যালয় সূত্র জানায়, এ বছর ১৮৫ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৯৯ জন উত্তীর্ণ হয়েছেন। ফলে ৮৬ জন শিক্ষার্থী ফরম পূরণের বাইরে রয়েছে। এই পরিস্থিতিতে ফরম পূরণের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে।

রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রধান শিক্ষক তারেক মাহমুদ শিক্ষার্থীদের অভিযোগ শুনে আশ্বস্ত করেন মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X