কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় জামায়াতের ১৩ নেতাকর্মী আটক

পাবনায় জামায়াতের ১৩ নেতাকর্মী আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে পাবনার ফরিদপুর উপজেলায় কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফ্ফার খানসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনওয়ারী নগর ফরিদপুর বাজারের সাজ্জাদ হাজির দোকান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফ্ফার খান, ফরিদপুর উপজেলা জামায়াতের আমির আবু তালেব, জামায়াতের কর্মী ইসমাইল হোসেন, ফরিদুল ইসলাম, মুকুল, কামরুজ্জামান, আফজাল হোসেন, কাউসার হোসেন, হেলাল বিশ্বাস, আব্দুল মোমিন, মাওলানা আব্দুল হামিদ, রাসেল হোসেন ও মাওলানা ওমর ফারুক।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ওসি মিজানুর রহমান বলেন, ‘সাজ্জাদ হাজির দোকানে নাশকতার গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সরকারবিরোধী লিফলেট, বিভিন্ন জিহাদি বই ও বিস্ফোরকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. ইকবাল হুসাইন বলেন, ‘বাজারে আমাদের এক কর্মীর ওষুধের দোকানে বসে একটি কোরআন শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করছিল। এসময় পুলিশ অন্যায়ভাবে তাদের আটক করেছে। আমাদের জেলা বা কেন্দ্রীয় কোনো কর্মসূচিও ছিল না, তাহলে নাশকতা কেন করতে যাবে। আর জামায়াতে ইসলামী কোনো নাশকতায় বিশ্বাস করে না। আশা করি আটকদের দ্রুত মুক্তি দিয়ে পুলিশ আইনের প্রতি শ্রদ্ধা জানাবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X