মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা উদ্ধার

দিনাজপুরে বিরল প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার। ছবি : কালবেলা
দিনাজপুরে বিরল প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরল প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বিরল উপজেলার ১০নং রানিপুকুর ইউনিয়নের বোর্ডহাট মহাবিদ্যালয় ক্লাসরুম থেকে এ লক্ষ্মীপেঁচাটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, বোর্ডহাট মহাবিদ্যালয়ের কর্মচারী শাহীন ক্লাসরুম খুলতে গিয়ে পেঁচাটি দেখতে পায়। পরে ওই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিধান দত্ত পেঁচাটিকে সংরক্ষণ করে রাখেন।

পরে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরিবেশবিদ তুহিন ওয়াদুদ এবং ডেপুটি ফরেস্ট অফিসার আনোয়ার হোসেনকে খবর দেওয়া হয়। পরে একজন বন বিভাগের পক্ষ থেকে একজন বনকর্মীকে পাঠানো হলে তিনি পেঁচার বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যান।

এ ছাড়া বিরল প্রজাতির এ লক্ষ্মীপেঁচাটিকে শনাক্ত করে রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রভাষক বিধান দত্ত।

এ ছাড়া বিরল প্রজাতির এ লক্ষ্মীপেঁচাটিকে শনাক্ত করে রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রভাষক বিধান দত্ত।

লক্ষ্মীপেঁচা সর্ম্পকে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা বলেন, ‘লক্ষ্মীপেঁচা (Barn owl) সারাদেশেই কম-বেশি দেখা যায়। গাছের উঁচু ডাল, পরিত্যক্ত বাড়ি, গাছের কোটর ইত্যাদি অন্ধকারাচ্ছন্ন নির্জন পরিবেশে থাকতেই এরা সাচ্ছন্দ্যবোধ করে। প্রাণীটি ইঁদুরসহ ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে কৃষকের উপকার করে। কিন্তু কুসংস্কার, বৈরী পরিবেশ, খাদ্যের অভাব, আবাসস্থল ধ্বংস হওয়া ছাড়াও লক্ষ্মীপেঁচার প্রতি কাকসহ কয়েকটি পাখির শত্রুভাবাপন্ন মনোভাব এবং আক্রমণ ইত্যাদি কারণে এটি আশঙ্কাজনক হারে কমে গেছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবীর স্বার্থে এই পাখিটি রক্ষার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন এই বন কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X