বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বড় ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

সেনবাগ থানা। ছবি : কালবেলা
সেনবাগ থানা। ছবি : কালবেলা

নোয়াখালীর সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে, একই দিন সকাল ৯ টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়িতে বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. আমিন উল্লাহ (৬০) উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের মনু মিয়ার ছেলে এবং পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে লাউ গাছের জন্য মাটি কাটতে যায়। ওই সময় ছোট ভাই আমিন উল্লাহ বড় ভাই আবদুল মোতালেবকে মাটি কাটতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় বড় ভাই আবদুল মোতালেব তার হাতে থাকা কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্ল্যাহকে বুকে আঘাত করলে তিনি বুকে হাত দিয়ে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক বাড়ির লোকজন গুরুত্বর আহত আমিন উল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হজরত আলি মিলন ঘটনার সত্যতা স্বীকার করে কালবেলাকে বলেন, অভিযুক্ত আব্দুল মোতালেব ঘটনার পর পরই পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X