সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
সাংবাদিককে মারধর

সাতক্ষীরায় ডা. হাফিজুল্লাহর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার তালা বাজারের তিন রাস্তার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
সাতক্ষীরার তালা বাজারের তিন রাস্তার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহ করায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন ও টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরে কর্মরত আছেন। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) তালা বাজারের তিন রাস্তার মোড়ে তালা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন- তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, সদস্য পার্থ প্রতিম মণ্ডল, কাজী জীবন বারীসহ তালা প্রেস ক্লাবের সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শনিবার (০৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে ‘ট্রমা সেন্টারে’ নিয়ে আসার তথ্য সংগ্রহ করায় সাংবাদিক মনিরুল ইসলাম মনির ‍ওপর হামলা চালানো হয়। ট্রমা সেন্টারের পরিচালক ডাক্তার মো. হাফিজুল্লাহসহ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এ হামলা করে। এ সময় সাংবাদিক মনিকে রক্ষা করতে গেলে অন্য সাংবাদিকদেরও মারধর করা হয়। তাই শিগগিরই অভিযুক্ত ডা. মো. হাফিজুল্লাহসহ তার সন্ত্রাসী বাহিনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারির কনসালটেন্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আমি সারাদিন অফিসের বাইরে ছিলাম। অভিযোগ দিয়েছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১০

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১১

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১২

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৩

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৪

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৫

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৬

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৭

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৮

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৯

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

২০
X