কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৪:১২ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তা সংস্কারে অনিয়ম, এলাকাবাসী ও ঠিকাদার মুখোমুখি 

খুলনার কয়রায় সড়ক নির্মাণে অনিয়ম। ছবি : কালবেলা
খুলনার কয়রায় সড়ক নির্মাণে অনিয়ম। ছবি : কালবেলা

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের গ্রাজুয়েট হাইস্কুল থেকে হায়াত খালী বাজার পর্যন্ত ৩.৭৮ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণকাজের অনিয়মের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে নিম্নমানের কাজ করতে বাধা প্রদান করতে গিয়ে ঠিকাদারের লোকজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে কয়রা থানা পুলিশ ও উপজেলা উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় লোকজন জানান, রাস্তার সংস্কার করতে ঠিকাদারি প্রতিষ্ঠানটি খোয়ার পরিমাণ কম দিয়ে বেশি পরিমাণ বালুর ব্যবহার করছে। দায়সারা কাজ করা হলে অল্পদিনের মধ্যেই রাস্তা দেবে যাবে। তাই এসব কাজে বাধা প্রদান করতে গেলে ঠিকাদারের লোকজন আমাদের ওপর চড়াও হয়েছে।

অন্যদিকে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এস আর ট্রেডার্সের প্রতিনিধি নাজমুল হোসেন বলেন, রাস্তা সংস্কারকাজে বাধা সৃষ্টি করার কারণে সাময়িক উত্তেজনা দেখা দেয়। তবে নিম্নমানের কাজের প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক নির্মাণে বড় ধরনের কোনো অনিয়ম হয়নি। তবে সড়কের এক পাশে বড় খাল রয়েছে। কাজ বাস্তবায়নে বেগ পেতে হচ্ছে। দু’একটা জায়গায় সমস্যা হতে পারে।

কয়রা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার টাকা মূল্যে মেসার্স এস আর ট্রেডার্সের নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছেন। চলতি বছরের মার্চ মাসে কার্যাদেশ পেয়ে আগামী বছরের এপ্রিল মাসে কাজটি শেষ করার কথা রয়েছে।

তবে বিষয়টি নিয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লিখিত অভিযোগে বলা হয়েছে, সড়ক নির্মাণকাজে দায়সারাভাবে খোয়া-বালুর ব্যবহার করা হচ্ছে। এসব অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় লোকজনের ওপর চড়াও হয় ঠিকাদারের লোকজন। গ্রামবাসীকে অকথ্য ভাষায় গালাগাল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়েছে। কর্তৃপক্ষকে রাস্তাটির সংস্কারকাজ পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন এলাকাবাসী।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান কালবেলাকে বলেন, এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। রাস্তাটি সরেজমিনে দেখার জন্য উপজেলা প্রকৌশলীকে বললে নিম্নমানের সামগ্রী ব্যবহার অভিযোগে বর্তমানে কাজটি বন্ধ রাখা হয়েছে। ঠিকাদারকে সঠিকভাবে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কের গুণগত মান ঠিক করেই নির্মাণকাজ শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১০

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১১

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১২

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৩

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৪

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৫

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৬

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৭

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৮

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৯

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

২০
X