সিলেট ব্যুরো
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৯:৪৮ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকার পাথর লুট, বিএনপির ৩১ জনের নামে মামলা

বহিষ্কৃত দুই নেতা মো. রফিকুল ইসলাম শাহপরান (বাঁয়ে) ও মো. শাহ আলম স্বপন। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত দুই নেতা মো. রফিকুল ইসলাম শাহপরান (বাঁয়ে) ও মো. শাহ আলম স্বপন। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর জাফলং কোয়ারী থেকে কোটি টাকার পাথর লুটের ঘটনায় সিলেট জেলা বিএনপির বহিষ্কৃত নেতাসহ ৩১ জনকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ মার্চ) গোয়াইনঘাট থানায় মামলা করেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৮ জানুয়ারি সংকটাপন্ন এলাকা ঘোষিত জাফলংয়ের ডাউকি ও পিয়াইন নদীর মধ্যবর্তী খাসিয়া পুঞ্জিসহ ১৪.৯৩ বর্গমিটারে পরিবেশ বিধ্বংসী এক্সকেভেটর নামীয় যন্ত্রদানব চালিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হয়। পাথর লুটে নেতৃত্ব দেওয়া সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম শাহপরান, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম স্বপনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাথর লুটের অভিযোগে বিএনপি এই দুই নেতাকে তাদের দল থেকে বহিষ্কারও করে।

মামলার অন্যান্য আসামিরা হলেন- ইয়াছিন মিয়া, শফিউল আলম সেলিম, মজির উদ্দিন, সাইদুর রহমান তামিম, ছবেদ মিয়া, সালমান আহমদ সুরমান, মাসুক মিয়া, আমজাদ বক্স, নুরুল হক, আবুল কাশেম, মো. হাশেম, মো. জামাল, সাইফুল ইসলাম মান্না, মুন্না মিয়া, মখই মিয়া, সাইমন, শুয়েব আহমদ, দুলাল মিয়া, কেনু মিয়া, মো. রায়হান, সুহেল মিয়া, রুহেল মিয়া, আতাউর রহমান, কুটিন মিয়া, মো. ইউসুফ, ফয়জুল ইসলাম, মিজানুর রহমান হেলোয়ার, সাজ্জাদ নুর, মো. রাশেদ মিয়া। জানা গেছে, এদের মধ্যে সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে মামলাটি করেছে পরিবেশ অধিদপ্তর।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কালবেলাকে বলেন, বিএনপির বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে মামলা পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করেছে। পাথর চুরি বন্ধে টাস্কফোর্সের মাধ্যমে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে,৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১০

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১১

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১২

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৩

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৪

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১৬

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৭

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৮

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৯

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

২০
X