নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

এসপির বডিগার্ড পরিচয়ে চাঁদা দাবি, প্রতারক গ্রেপ্তার

নওগাঁর পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে চাঁদা দাবি করায় সাগর ওরফে রিমন নামে এক প্রতারক গ্রেপ্তার। ছবি : কালবেলা
নওগাঁর পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে চাঁদা দাবি করায় সাগর ওরফে রিমন নামে এক প্রতারক গ্রেপ্তার। ছবি : কালবেলা

নওগাঁর পুলিশ সুপারের (এসপি) বডিগার্ড পরিচয় দিয়ে চাঁদা দাবি করায় সাগর ওরফে রিমন (২৬) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা, মাদক ও চাঁদাবাজির অভিযোগে আগের আরও ৬টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোওয়ার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এর আগে বুধবার (২৬ মার্চ) রাতে জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, পুলিশের কাছে তথ্য ছিল একজন প্রতারক পুলিশের পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি করছে। সর্বশেষ গত ২০ মার্চ নওগাঁ জেলার পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে ইফতারের জন্য নওগাঁ জেলা ধান চালের আড়ৎদার সমিতির সচিব শহিদুল ইসলামের কাছে থেকে দুবারে ৭ হাজার ১৪০ টাকা বিকাশের মাধ্যমে চাঁদা নেয়। এ ঘটনা জানার পর পুলিশের একাধিক টিম ওই প্রতারককে ধরার জন্য চেষ্টা করছিল। পরে বিকাশ অ্যাকাউন্টের সূত্রে ধরে বুধবার রাতে মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে সাগর ওরফে রিমন নামের ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ৪টি ও মাদকের দুটি মামলা রয়েছে। পুলিশ ছাড়াও বিভিন্ন সময় সে নিজেকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ইটভাটা ও ভোক্তা অধিকারের কর্মকর্তা পরিচয়ে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছে। তার সাথে অন্য কেউ জড়িত কিনা তা জানার জন্য আদালতে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।

নওগাঁবাসীর উদ্দেশে পুলিশ সুপার বলেন, পুলিশ পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুলিশ পরিচয় দিয়ে কেউ টাকা দাবি করলে তাকে আটক করে পুলিশে সংবাদ দেবেন। কোনোভাবেই ধোঁকাবাজদের দ্বারা চাঁদাবাজির শিকার হবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X