বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অপহরণের পর কিশোরীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

গ্রেপ্তার শিক্ষক মো. সেলিম মিয়া। ছবি : কালবেলা
গ্রেপ্তার শিক্ষক মো. সেলিম মিয়া। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথে মাদ্রাসাপড়ুয়া এক কিশোরীকে (১৭) অপহরণ করে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ওসমানীনগর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিক্ষক মো. সেলিম মিয়া (৪২) ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

জানা গেছে, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের হতদরিদ্র এক পরিবারের কিশোরী রমজান মাসে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রে কোরআন শিক্ষা নিতে স্থানীয় মসজিদে ভর্তি হয়। এতে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রের শিক্ষক ক্বারি সেলিম মিয়ার সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। গত বুধবার (১৬ এপ্রিল) ওই কিশোরী বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথিমধ্যে ওই শিক্ষক তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে সিলেট শহরের একটি বাসায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন।

ভুক্তভোগী কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করে। এরপর ধর্ষক কিশোরীর চাচাতো ভাইয়ের সঙ্গে বিষয়টি টাকা লেনদেনের মাধ্যমে শেষ করতে চায়। কিন্তু ধর্ষিতার চাচাতো ভাই এ বিষয়টি স্থানীয় এক মুরব্বিকে সঙ্গে নিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে কিশোরীর পরিবার। মামলা দায়েরের পরপরই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. সেলিম মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী কালবেলাকে বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X