ফরিদপুর (আলফাডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

৩ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ফরিদপুর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। ছবি : কালবেলা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। ছবি : কালবেলা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘূর্ণিঝড় আঘাত হানে। তিন মিনিটের এই ঝড়ে এলাকার ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলার অনেক এলাকা।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই ঝড় শুরু হয়। প্রচণ্ড বেগে বইতে থাকা ঝড়ে বহু ঘরের চাল উড়ে যায়। গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে।

পল্লীবিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গার সহকারী জেনারেল ম্যানেজার সোহানুর রহমান জানান, ঝড়ে বিদ্যুতের অনেক খুঁটি ভেঙে পড়েছে এবং বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সংযোগ ফের চালু করতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ে আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী, মিঠাপুর, শ্রীরামপুরসহ আশপাশের একাধিক গ্রামে। এসব এলাকায় বহু বাড়িঘর আংশিক কিংবা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদি পশু, খামার ও ফসলের জমিতেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। সরকারিভাবে সহযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা টিম এরইমধ্যে কাজ শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X