মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রেন চালুর আশ্বাস, ৩৮ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

লালমনিরহাট জেলা প্রশাসন ও রেল বিভাগের সঙ্গে হাতীবান্ধা ডাকবাংলোয় আন্দোলনকারীদের বৈঠক। ছবি : কালবেলা
লালমনিরহাট জেলা প্রশাসন ও রেল বিভাগের সঙ্গে হাতীবান্ধা ডাকবাংলোয় আন্দোলনকারীদের বৈঠক। ছবি : কালবেলা

আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় চলমান মহাসড়ক অবরোধ প্রায় ৩৮ ঘণ্টা পর লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমানের আশ্বাসে প্রত্যাহার করেছেন অবরোধকারীরা।

সোমবার (২৮ এপ্রিল) রাতে জেলা প্রশাসন ও রেল বিভাগের সঙ্গে হাতীবান্ধা ডাকবাংলোয় অনুষ্ঠিত এক বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় অবরোধকারীরা। তবে পাটগ্রামে রেলপথ ও মহাসড়ক অবরোধ প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

‘আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন পরিষদের’ নেতাদের সঙ্গে আলোচনা করতে সোমবার রাতে হাতীবান্ধায় আসেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী নাজিম কায়সার, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা। বৈঠকে আন্দোলনকারীদের পক্ষে অংশ নেন ‘আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন পরিষদের’ সমন্বয়ক সাহেদুজ্জামান কোয়েল, ফারুক হোসেন নিশাদ, আসাদুজ্জামান সাজু, শামসুল আলম বুলেট ও ফিরোজ হোসেন প্রমুখ।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান বলেন, খুব দ্রুত লালমনিরহাট জেলা প্রশাসক ও রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ট্রেন চালু করা হবে।

উল্লেখ্য, সরাসরি বুড়িমারী থেকে বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় গত দুইদিন (২৭ ও ২৮ এপ্রিল) থেকে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে দূর পাল্লার বাস-ট্রাক আটকিয়ে সড়কপথ অবরোধ করে রাখে স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X