হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ

বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক অবরোধ। ছবি : কালবেলা
বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক অবরোধ। ছবি : কালবেলা

সরাসরি বুড়িমারী থেকে বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে দূর পাল্লার বাস-ট্রাক আটকে সড়কপথ অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। তবে ছোট ছোট যান চলাচল অব্যাহত রয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে অবরোধ করছেন অবরোধকারীরা। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে, রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে হাতীবান্ধা মেডিকেল মোড়ে অবস্থান নিয়ে সারা রাতভর গানবাজনা করে অবরোধ করে অবরোধকারীরা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখবেন বলে জানিয়েছেন তারা।

এদিকে গত ২১ এপ্রিল থেকে টানা ৮ দিন হাতীবান্ধা-পাটগ্রামে সড়কপথ ও রেলপথ অবরোধের কারণে লালমনিরহাট-বুড়িমারী রুটে চার উপজেলায় ট্রেন চলাচল বন্ধ আছে। এদিকে আজ (সোমবার) পাটগ্রাম উপজেলায়ও অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করছে স্থানীয়রা।

অবরোধকারীরা জানান, বুড়িমারী নামে নামকরণ হলেও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় না। পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার মানুষের দাবি অতি দ্রুত বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি ঢাকা রুটের চলাচল করতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হবে।

অবরোধে বক্তব্য রাখেন বিএনপি নেতা সায়েদুজ্জামান কোয়েল, আব্দুর রাজ্জাক সবুজ, সাংবাদিক ফারুক হোসেন নিশাত, ফিরোজ হোসেন, শামসুল আলম বুলেট ও হাতীবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

প্রসঙ্গত, গত বছরের ১২ মার্চ জেলার বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করেন আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের ১১ মাস পেরিয়ে গেলেও সরাসরি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করে না। এরই প্রতিবাদে অবরোধ কর্মসূচি দিচ্ছেন স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X