গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের ব্যর্থ চেষ্টা

গাজীপুরের টেকনগপাড়া এলাকায় রোববার সকালে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেন। ছবি : কালবেলা
গাজীপুরের টেকনগপাড়া এলাকায় রোববার সকালে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেন। ছবি : কালবেলা

কারখানা স্থানান্তরের প্রতিবাদ এবং চলতি মাসের বেতনের দাবিতে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

রোববার (২৭ আগস্ট) সকালে টেকনগপাড়া এলাকায় মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস লিমিটেডের কারখানার শ্রমিকরা ওই বিক্ষোভ করেন।

পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকরা জানান, মুনলাক্স কম্পোজিট গার্মেন্টসে দুই-তিন শতাধিক শ্রমিক কাজ করেন। রোববার সকালে শ্রমিকরা কাজে গিয়ে কারখানার মূল ফটকে কারখানা স্থানান্তরের নোটিশ দেখতে পান। পরে তারা চলতি আগস্টের বেতন পরিশোধের দাবি এবং কারখানা স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ কারখানা এলাকায় অবস্থান করছে।

বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক বলেন, ‘কারখানাটিতে দুই শতাধিক শ্রমিক রয়েছেন। ভবনের ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানা স্থানান্তর করছে।’

ওসি আরও বলেন, ‘সকালে কারখানা স্থানান্তরের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X