সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘মাটিখেকু’ জুয়েলকে জেলে পাঠালেন আদালত

সাভারে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ফরহাদ আলম জুয়েলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
সাভারে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ফরহাদ আলম জুয়েলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

সাভারে সড়ক ও জনপথের জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ফরহাদ আলম জুয়েলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাভারের পুলিশ টাউন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১১ ধারা লঙ্ঘনের দায়ে এ দণ্ড প্রদান করা হয়।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত জুয়েলকে হাতেনাতে আটক করেন আদালত। পরে তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম সাংবাদিকদের বলেন, ‘সাভারে কোনো মাটিখেকো কিংবা ভূমিদস্যুকে ছাড় দেওয়া হবে না। তারা মাটি কেটে ফসলি জমি ধ্বংস করছে, পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ একসময় চরম খাদ্যসংকটে পড়বে। এসব দস্যুর বিরুদ্ধে অভিযান চলবে।’

এ দ্রুততম পদক্ষেপের জন্য সাভার উপজেলা প্রশাসন ও ম্যাজিস্ট্রেট জহিরুল আলমকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, ভবিষ্যতেও যেন এ ধরনের অভিযান অব্যাহত থাকে, এটাই তাদের প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১০

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১১

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৩

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৪

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৫

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৭

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৮

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৯

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

২০
X