কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১০:১৮ এএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

সাবেক সংসদ সদস্য কর্নেল এম আনোয়ারুল আজিম। ছবি : সংগৃহীত
সাবেক সংসদ সদস্য কর্নেল এম আনোয়ারুল আজিম। ছবি : সংগৃহীত

কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের সাবেক সংসদ সদস্য কর্নেল এম আনোয়ারুল আজিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে, বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে অনুষ্ঠিত হবে।

বিএনপির এ বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যম ফেসবুক জুড়ে প্রিয় নেতাকে নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি লিখছেন আবেগময়ী স্মৃতি কথা।

এম আনোয়ারুল আজিম ১৯৪৭ সালে মনোহরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদ থেকে অবসর গ্রহণ করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। পাশাপাশি একজন ব্যবসায়ী ছিলেন।

২০০১ সালে সাবেক কুমিল্লা-১০ আসন (বর্তমানে কুমিল্লা- ৯ আসন) থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X