লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:৪৭ এএম
আপডেট : ০১ জুন ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে জাতীয় পার্টির অফিসে আগুন

আগুনে পুড়ে গেছে লালমনিরহাট জাতীয় পার্টির কার্যালয়ের বিভিন্ন জিনিসপত্র। ছবি : কালবেলা
আগুনে পুড়ে গেছে লালমনিরহাট জাতীয় পার্টির কার্যালয়ের বিভিন্ন জিনিসপত্র। ছবি : কালবেলা

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ মে) রাতে শহরের বিডিআর রোডে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে আগুন দেওয়া হয়।

জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে হঠাৎ মাথায় হেলমেট পড়া ৪-৫টি মোটরসাইকেল যোগে ৮-১০ জন যুবক এসে পার্টি অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যান্য নেতাকর্মীদের ছবি। আগুনে পুরে যায় অফিস কক্ষের সোফা সেট ও প্লাস্টিকের শতাধিক চেয়ার। এ সময় লুট করা হয় এলইডি টিভি ও আলমারিতে থাকা জিনিসপত্র।

লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিস পুড়ে গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহিদ হাসান লিমন বলেন, বিনা কারণে ও বিনা উসকানিতে রাতে কেউ না থাকার সুযোগে জেলা জাতীয় পার্টির অফিসে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসে একাধিকবার খবর দিলেও তারা আগুন নেভাতে আসেনি।

তিনি আরও বলেন, থানায় খবর দেওয়া হয়েছে, কিন্তু থানা পুলিশ ইচ্ছে করেই দেরিতে এসেছে। আমরা এর সঠিক তদন্তপূর্বক জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, ঘটনার সংবাদ পেয়ে শনিবার রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১০

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৩

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৪

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৫

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৬

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৭

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৮

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৯

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

২০
X