গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতে টানা ১১ দিন বন্ধ তামাবিল স্থলবন্দর 

তামাবিল স্থলবন্দরের ফটক। পুরোনো ছবি
তামাবিল স্থলবন্দরের ফটক। পুরোনো ছবি

ঈদুল আজহা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর দিয়ে টানা ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা করা হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৫ জুন) থেকে আগামী রোববার ১৫ জুন পর্যন্ত পাথর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৬ জুন রোববার থেকে তামাবিল স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

তামাবিল স্থলবন্দর চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাচন কমিশনার মো. ওমর ফারুক কালবেলাকে বলেন, তামাবিল স্থলবন্দর পাথর আমদানি গ্রুপের সংগঠনের পক্ষ থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে আগামী ১৫ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৬ জুন থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

তামাবিল ইমিগ্রেশন ইনচার্জ মো. সামিম মিয়া বলেন, ঈদে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে। এমনকি ঈদের দিনও কার্যক্রম চলবে। উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X