কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার সৈকতে বন্ধুকে বাঁচাতে প্রাণ গেল আরেক বন্ধুর

মোহাম্মদ রাজীব। ছবি : সংগৃহীত
মোহাম্মদ রাজীব। ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ পর্যটক মোহাম্মদ রাজীবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে সৈকতের ‘কবিতা চত্বর’ পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মোহাম্মদ রাজীব (২৮) চট্টগ্রাম শহরের দেওয়ান বাজার এলাকার বাসিন্দা।

জানা গেছে, ঈদের ছুটিতে পাঁচ বন্ধু চট্টগ্রাম থেকে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। রোববার বিকেলে বন্ধুদের একজন সৈকতে গোসলে নেমে বিপদে পড়লে বাঁচাতে এগিয়ে যান অন্যরা। বিপদে পড়া সেই বন্ধু রক্ষা পেলেও সমুদ্রে ভেসে যান মোহাম্মদ রাজীব। সাত ঘণ্টা পর রাত ১২টার দিকে সৈকতের ‘কবিতা চত্বর’ পয়েন্টে পাওয়া যায় রাজীবের মরদেহ। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারের পর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজীবের নিকটাত্মীয় কাজী হান্নান আহমেদ উৎস বলেন, আমার চাচাতো বোনের স্বামী রাজীব চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি দোকানে গ্রাফিক্স ডিজাইনারের কাজ করতেন। বন্ধুদের সঙ্গে তিনি বেড়াতে গিয়েছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X