লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

লামায় ভারি বর্ষণে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা

ভারি বৃষ্টিতে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
ভারি বৃষ্টিতে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

টানা ভারি বর্ষণে বান্দরবানে লামার জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধস ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেলে লামা পৌরসভার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

জানা গেছে, উপজেলায় জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন ১০ হাজার মানুষ। উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করে ঝুঁকিতে বসবাস করে আসছেন। অপরিকল্পিতভাবে পাহাড় কাটা এবং বৃক্ষ নিধনের কারণে পাহাড় ধসে ঘটছে মর্মান্তিক মৃত্যুর ঘটনা।

অন্যদিকে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা এলাকায় পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। উপজেলার বাসিন্দারা রয়েছেন চরম আতঙ্কে, বিশেষ করে পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলো নির্ঘুম রাত কাটাচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বলেন, মঙ্গলবার থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পাহাড় ঘেঁষা বসবাসকারীরা অনেক ঝুঁকিতে আছেন।

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন,তাদের নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X