ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ

ফেনীর ছাগলনাইয়ায় বন্যার চিত্র। ছবি : কালবেলা
ফেনীর ছাগলনাইয়ায় বন্যার চিত্র। ছবি : কালবেলা

ফেনীর ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সরজমিনে দেখা গেছে পাহাড়ি ঢলের কারণে রাস্তাঘাট ফসলের মাঠ এবং ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে।

পুরাতন ঢাকা-চট্টগ্রামের যাতায়াতব্যবস্থার একমাত্র মাধ্যম ট্রাক্টর। গত ৪ দিনের টানা বৃষ্টির কারণে ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী বন্যা পরিস্থিতি অবনতি হলেও ছাগলনাইয়া উপজেলা ছিল বন্যামুক্ত। কিন্তু বুধবার (০৯ জুলাই) থেকে একটানা বৃষ্টির এবং পাহাড়ি ঢলে ছাগলনাইয়ার বর্তমান পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ছাগলনাইয়াসহ ফেনীর এই তিনটি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির প্রধান কারণ হলো পাহাড়ি ঢলের তীব্রতা বৃদ্ধি এবং নদীতে পানির চাপ বেড়ে যাওয়া। ৩৭ বছরের মধ্যে গত বছরের বন্যা আর বর্তমান পরিস্থিতি তারা আগে দেখেননি।

জানা গেছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যসংকট দেখা দিয়েছে।

ছাগলনাইয়া থেকে ফেনীগামী যাত্রী নাজমুল করিম অভিযোগ করেছেন, বন্যার পানি রাস্তার ওপর উঠে যাওয়ায় যাতায়তের অসুবিধার সুযোগে কিছু সুবিধাবাদী গাড়িচালক ২০ টাকার ভাড়া ১৫০ টাকা নিচ্ছে।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা কালবেলাকে জানান, বুধবার সন্ধ্যার পর থেকে পাহাড়ি ঢলের পানির কারণে পানি বৃদ্ধি পেয়েছে। কিন্তু বৃহস্পতিবার যদি বৃষ্টি না হয় তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে আটকা পড়া মানুষদের বাড়িতে শুকনা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১০

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১১

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১২

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৩

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৪

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৬

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৭

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৮

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৯

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

২০
X