রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

হারানো ১৪৫ মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহায়তায় গত জুন মাসে উদ্ধারকৃত ১৪৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি : কালবেলা
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহায়তায় গত জুন মাসে উদ্ধারকৃত ১৪৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি : কালবেলা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহায়তায় গত জুন মাসে উদ্ধারকৃত ১৪৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও আরএমপির বিভিন্ন থানা এসব হারানো ফোন উদ্ধার করেছে।

বুধবার (০৯ জুলাই) দুপুরে আরএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এসব ফোন প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর করেন।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সদা তৎপর রয়েছে। এই দায়িত্বের পাশাপাশি আমরা প্রতিনিয়ত হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে থাকি। এই মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকার নয়, দেশের অন্যান্য জেলারও উদ্ধার করা হয়।

তিনি বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে অনেক প্রতারকচক্র চুরি হওয়া বা অবৈধ মোবাইল ফোন বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করছে। পুরাতন মোবাইল ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই মোবাইলের মূল বক্স এবং বক্সে থাকা IMEI নম্বর, সিরিয়াল নম্বর এবং ফোনের অন্যান্য তথ্য মিলিয়ে দেখতে হবে। তবে বিক্রেতার পরিচয় ও বিক্রয় সংক্রান্ত প্রমাণ (রিসিট বা লিখিত দলিল) সংগ্রহ করে পুরাতন মোবাইল ক্রয় করা যেতে পারে। মোবাইল ফোন উদ্ধার কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আরএমপি কমিশনার।

এ ছাড়াও যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ: +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করেন আরএমপি প্রধান৷

মোবাইল ফোন ফেরত পাওয়া মালিকরা আরএমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জনবান্ধব উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন।

তারা বলেন, পুলিশের এই উদ্যোগে শুধু তাদের হারানো সম্পদই ফিরে পেয়েছেন তা নয় বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

তারা আশা করেন, ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরনের মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবা অব্যাহত থাকবে।

এসব ফোন শুধু রাজশাহী মহানগরী নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১০

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১১

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৩

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৪

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৫

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৭

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৮

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৯

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

২০
X