ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ কার্যালয়ের উপর হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

বেশ কয়েকজন নির্মাণশ্রমিক ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের ওই কার্যালয়টি পরিষ্কার করছেন। ছবি : কালবেলা
বেশ কয়েকজন নির্মাণশ্রমিক ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের ওই কার্যালয়টি পরিষ্কার করছেন। ছবি : কালবেলা

ফরিদপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের স্থানে নির্মাণ হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। যেটি গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

গত বুধবার (৯ জুলাই) সকাল থেকে আওয়ামী লীগ কার্যালয়ের স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে জেলা গণপূর্ত বিভাগ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, বেশ কয়েকজন নির্মাণশ্রমিক ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের ওই কার্যালয়টি পরিষ্কার করছেন। কাজ দেখাশোনা করছেন ঠিকাদারদের একজন সোহান আল মামুন। তিনি কালবেলাকে বলেন, গণপূর্তের এ কাজটি আমরা পেয়েছি। ৯ জুলাই থেকে কাজ শুরু হয়েছে। আমরা এ মাসের মধ্যেই কাজটি শেষ করতে চাই।

ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান বলেন, সারা দেশে অভিন্ন বাজেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ করা হচ্ছে। আগামী ৫ আগস্টের আগে এ নির্মাণকাজ শেষ করা হবে। ‘ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে’ এ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। আগামী ৫ আগস্ট এখানে ফুল দিয়ে জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ইসরাত জাহান বলেন, স্থান নির্বাচনের জন্য জেলা প্রশাসন থেকে একটি কমিটি করা হয়। সেই কমিটি এ স্থানটিকে উপযুক্ত মনে করেছে। আর বাজেটের বিষয়টি গণপূর্ত বিভাগ বলতে পারবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন কালবেলাকে বলেন, আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ জেলার শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তার সমন্বয়ে একটি কমিটির সর্বসম্মতিতে এ স্থানটি চূড়ান্ত হয়। এ মাসের মধ্যেই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ শেষ হবে। ৫ আগস্ট আমরা সেখান ফুল দিয়ে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদন করব।

উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়টি যেখানে ছিল সেই জায়গাটির মালিকানা জেলা প্রশাসন। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কাছ থেকে শেখ রাসেল ফাউন্ডেশনের নামে ২৬ শতাংশ জমি একসনা বন্দোবস্তের ভিত্তিতে ইজারা নেন শামীম হক। পরে ওই জায়গাটি শেখ রাসেল স্কয়ার নামে পরিচিতি পায়।

শামীম হক পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলে ওই জায়গায় শেখ রাসেল ক্রীড়া চক্রের পাশাপাশি জেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয়। এ কার্যালয়টি ২০২৩ সালের ২৪ জুলাই উদ্বোধন করেন আওয়ামী লীগের দুই সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ ও আব্দুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X